জায়গা ঘেষিয়ে বাড়ি তৈরির প্রতিবাদ করায় এক ব্যক্তির কান কাটার অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তির চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার মেহেরাপুর অঞ্চলের বটতলি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম, রফিজুল সেখ(৩৫), স্ত্রী বাতাসন বিবি। বাড়ি বটতলি গ্রামে। অভিযুক্ত কুরবান আলী, হাসান আলী সহ তিনজনে বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়।
ঘাতকের আত্মীয় নুরজামান বিবি জানায়, রফিজুলের প্রতিবেশী কুরবান আলী বাড়ি তৈরি করাচ্ছেন। অভিযোগ, সেই বাড়ির চালার অংশ রফিজুলদের জায়গার দিকে ঢুকে যায়। ঘটনার প্রতিবাদ করায়, ধারালো অস্ত্র নিয়ে রফিজুল ও তার স্ত্রীর উপর চড়াও হয় কুরবান আলীরা। ধারালো অস্ত্রের কোপে রফিজুলের বাঁ কান শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মারধোর করা হয় বাতাসন বিবিকেও। এরপর রফিজুলকে ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/xuWYbKqI1vU